ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
চাঞ্চল্যকর ধর্ষণ মামলা

২৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ১৪ জুন ২০২৪
২৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০০১ সালের চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মমিনকে ২৩ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ঢাকা জেলার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল মমিন উপজেলার পূর্বদেলুয়া গ্রামের শেতল প্রামাণিকের ছেলে।

উল্লাপাড়ার সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান জানান, আলোচিত গণধর্ষণ মামলার আসামি আব্দুল মমিনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামি আব্দুল মমিন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। এই মামলায় মোট ৭ জন আসামি কারাগারে রয়েছেন। খুব দ্রুতই পলাতক আসামিদের গ্রেফতার করা হবে।

Advertisement

জানা যায়, ২০০১ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে ভিকটিম ও তার মা-বাবা-ভাইকে বেধড়ক মারপিট করে ভাঙচুর ও লুটপাট চালায় অভিযুক্তরা। পরে ভিকটিমকে জোর করে ধরে একটি কচুক্ষেতে নিয়ে গণধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ১৬ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় গণধর্ষণ মামলা করেন। ওই মামলায় বিজ্ঞ বিচারক ১১ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেন। 

২০১১ সালের ৪ মে সিরাজগঞ্জের উল্লাপাড়ার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার রায়ে ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!