থানা সূত্রে জানা গেছে, উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর (সিকদার পাড়া) গ্রামের মোহাম্মদ আমজাদ হোসেনের ছেলে বিল্লাল হোসেনের নামে তাড়াইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০১৮ সালে একটি মামলা হয়। পরবর্তীতে মামলার শুনানি শেষে বিজ্ঞ আদালত বিল্লাল হোসেনকে পলাতক অবস্থায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন।
বুধবার রাতে অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার সদর থানার সরকার বাজার এলাকা থেকে বিল্লাল হোসেনকে গ্রেফতার করে তাড়াইল থানায় নিয়ে আসে পুলিশ।
.png)
তাড়াইল থানার ওসি মনসুর আলী আরিফ জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল হোসেনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।