রোববার (২৩ জুন) দুপুরে শহরের ভাদুর দারগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক জলঢাকা টেংগনমারী হাসিপাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
প্রদক্ষদর্শীরা জানান, আজিজ রহমান মোটরসাইকেলে জলঢাকা থেকে ডিমলার দিকে যাচ্ছিলেন। পথি মধ্যে ভাদুর দারগা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আজিজ মারা যান।
.png)
জলঢাকা থানার ওসি নজরুল মজুমদার বলেন, ঘটনাস্থল জলঢাকা থানা এলাকা হলেও ডিমলা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। এ ঘটনায় আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।