শুক্রবার সকাল ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের মালাউবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
মধুপুর থানার এসআই মো. নূরুল আমিন জানান, সকালে মালাউবাড়ী এলাকায় প্রাইভেটকার ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রার এক যাত্রী মারা যান। এ সময় আহত হন ৯ জন। আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)