[ দেশজুড়ে ]
খুলনা সিটি করপোরেশন
এক হাট থেকে আয় সোয়া ২ কোটি
ছবি: সংগৃহীত
খুলনা মহানগরীর জোড়াগেট কাঁচা বাজার চত্বরে অবস্থিত সবচেয়ে বড় কোরবানির পশুরহাট শেষ হয়েছে আজ সোমবার ভোর সাড়ে ৪টায়। এ সময় পর্যন্ত খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত এই হাটে কোরবানির পশু বিক্রি হয়েছে ৬ হাজার ২৬৮টি।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটের রাজস্ব আদায় কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা কেসিসির সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, বিক্রি হওয়া পশুর মধ্যে ৩ হাজার ৯৮২টি গরু, ২ হাজার ১৬২টি ছাগল, ১২২টি ভেড়া এবং দুটি মহিষ রয়েছে। এ থেকে রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ৫২৭ টাকা।
এর আগে, গত বছর জোড়াগেট পশুর হাটে সাতদিনে ৬ হাজার ২০টি পশু বিক্রি হয়েছিল। সেবার ২ কোটি ২১ লাখ ৪ হাজার ৯৬২ টাকা রাজস্ব আদায় হয়েছিল।
জানা যায়, গত ১০ জুন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এই হাট উদ্বোধন করেন। ইজারাদার না পাওয়ায় গত ১৪ বছর ধরে কেসিসি নিজস্ব ব্যবস্থাপনায় হাট পরিচালনা করে আসছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!