বিশ্ব ঐতিহ্য এই মসজিদে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করবেন সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।
এছাড়া বাগেরহাট পুরাতন কোর্ট জামে মসজিদ, আলীয়া মাদরাসা, হরিণখানা জামে মসজিদসহ বাগেরহাট শহরের বেশিরভাগ মসজিদে ঈদুল আজহার জামাত ৭টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
.png)
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস বলেন, এরইমধ্যে পরিষ্কার-পরিছন্নতার কাজ প্রায় শেষের দিকে। ঈদে মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।