ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

একদিন আগেই যেভাবে ঈদ উদযাপন করছেন সাকিব-রিয়াদরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৩, ১৬ জুন ২০২৪
একদিন আগেই যেভাবে ঈদ উদযাপন করছেন সাকিব-রিয়াদরা
সেন্ট ভিনসেন্টে শরিফুলের সেলফিতে সাকিব-মুস্তাফিজরা। ছবি- ফেসবুকে থেকে নেয়া

চলমান টি-২০ বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র হয়ে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানেই ঈদ-উল-আজহা উদযাপন করছেন টাইগার ক্রিকেটাররা। এদিন ম্যাচ না থাকায় ঈদের নামাজ শেষে ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন সাকিব-রিয়াদরা।

সোমবার ভোরে টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি হবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট ভিনসেন্টে। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি পড়ে গেছে একেবারে কোরবানির ঈদের দিনেই। 

ছোট্ট দ্বীপ সেন্ট ভিনসেন্টে মুসলমান অধিবাসী আছেনই সর্ব-সাকল্যে এক হাজার। পুরো দ্বীপে একটিই মসজিদ খুঁজে পাওয়া গেল, সেটি অবশ্য স্টেডিয়ামের বেশ কাছেই। বাইরে থেকে একটি ছোট্ট টিনের খুপড়ি ঘর দেখে বোঝারও উপায় নেই এটি মসজিদ। 

Advertisement

এই মসজিদেই স্থানীয় সময় কাল (সোমবার) সকাল ৭টায় সেন্ট ভিনসেন্টের ঈদের নামাজ আদায় করার ঘোষণা দেওয়া হয়েছে। তার মানে বাংলাদেশ আর সেন্ট ভিনসেন্ট একই দিনে ঈদ উদযাপন করবে। বাংলাদেশ দলের প্রথম পরিকল্পনা ছিল, সোমবার সকালেই নামাজ আদায় করবে। কিন্তু সে পরিকল্পনা থেকে তারা সরে এসেছে।

অভিজ্ঞ রিয়াদের সঙ্গে আফিফ। ছবি- সংগৃহীতসেন্ট ভিনসেন্টে আজ রোববার সকাল ৭টায় স্থানীয় এক ইমামকে ডেকে এনে হোটেলেই ঈদের নামাজ আদায় করে ফেলেছেন সাকিব-মাহমুদউল্লাহরা। 

দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম গণমাধ্যমকে বলেন, ‘আমাদের চিন্তাভাবনা ছিল সোমবার সকালে নামাজ আদায় করব। কিন্তু ম্যাচের পরের দিন ফ্লাইট ধরার একটা তাড়া আছে। সেই ফ্লাইট কখন হয়, কে জানে! এই অনিশ্চয়তা থেকে আজ সকালেই আমরা ইমাম ডেকে ঈদের নামাজ আদায় করে ফেলেছি। সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদের নামাজ আদায় করেছি আমরা।’

ম্যাচের আগে ঈদের নামাজ আদায়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতেই টিম ম্যানেজমেন্টের এ সিদ্ধান্ত। আজ যেহেতু ঈদের নামাজ আদায় হয়েছে, দুপুরে বিশেষ ভোজেরও আয়োজন করা হয়েছে টিম হোটেলে। এভাবেই এ দূর প্রবাস সেন্ট ভিনসেন্টে ঈদ উৎসব করল বাংলাদেশ। ঈদ আনন্দ দ্বিগুণ হয়ে যাবে যদি আজ রাতে বাংলাদেশ নেপালকে হারিয়ে নিশ্চিত করে ফেলে সুপার এইট।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!