শনিবার (১৫ জুন) দুপুরে রাজশাহী মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি। সনিয়া খাতুন রাজশাহী নগরীর ধরমপুর পূর্ব পাড়ার বাসিন্দা পলাশ আলীর স্ত্রী।
গর্ভধারনের মাত্র সাত মাসের মাথায় শিশুগুলো পৃথিবীতে আসায় তাদের জীবন শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। বর্তমানে শিশুগুলোকে রামেক হাসপাতালে ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
.png)
হাসপাতালের চিকিৎসক তওসীফ ইকবাল বলেন, শিশুগুলোর ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম। ১.৫ থেকে ১.৬ কেজি ওজন তাদের৷ আর একটি সুস্থ সবল বাচ্চার ওজন কমপক্ষে আড়াই কেজি হওয়া উচিত। এ কারণে বাচ্চাগুলো শঙ্কামুক্ত না।
এদিকে, একসঙ্গে চার কন্যাসন্তান প্রসব করায় পরিচ্ছন্নতাকর্মী বাবা পলাশের কপালে চিন্তার ভাঁজ।
তিনি বলেন, বাচ্চা হয়েছে এতে আমি অনেক খুশি। কিন্তু আমি গরিব মানুষ, বাচ্চাদের লালন-পালনের খরচ নিয়ে দুশ্চিন্তায় আছি। সরকার ও সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আমি বাচ্চাদের মানুষ করতে পারব।