ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিঃসন্তান তাহমিনার কোলজুড়ে এলো একসঙ্গে চার সন্তান 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৭, ৫ অক্টোবর ২০২৩
নিঃসন্তান তাহমিনার কোলজুড়ে এলো একসঙ্গে চার সন্তান 
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরে একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন তহমিনা খাতুন (২৪) নামে এক গৃহবধূ। বুধবার বিকেলে অস্ত্রপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়। 

এদিকে একসঙ্গে চার সন্তান পেয়ে খুশির জোয়ার বইছে এ কৃষকের পরিবারে। নবজাতকদের মধ্যে দুজন ছেলে এবং দুজন মেয়ে। মাসহ নবজাতকরা সুস্থ আছেন। 
 
জানা গেছে, তহমিনা খাতুন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের বাসিন্দা। তার স্বামী জিয়াউর রহমান (২৯) পেশায় একজন কৃষক। 

নবজাতকদের বাবা জিয়াউর রহমান জানান, ২০১৫ সালে তাদের বিয়ে হয়। দীর্ঘ ৮ বছর তারা নিঃসন্তান ছিলেন। দশ মাস আগে সন্তান সম্ভবা হন তহমিনা খাতুন।
 
তিনি জানান, বুধবার সকালে জীবননগর থেকে যশোরে এসে তার স্ত্রীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল তিনটার দিকে অস্ত্রপচারের মাধ্যমে তার স্ত্রী তহমিনা খাতুন চার সন্তানের জন্ম দেন। নবজাতককে নাম রাখা হয়েছে জুম্মান, জুবায়ের, জুনিয়া ও জিনিয়া।
 
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শীলা পোদ্দার বলেন, একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছে এক মা। মা ও নবজাতকরা সুস্থ আছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: নবজাতক
লিংক সফলভাবে কপি হয়েছে!