ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢামেক থেকে ৩ দিনের নবজাতক চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৯, ৩১ আগস্ট ২০২৩
ঢামেক থেকে ৩ দিনের নবজাতক চুরির অভিযোগ
ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তিনদিন বয়সী নবজাতক (পুত্র) চুরির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুর ২টার পর গাইনি বিভাগের ১০৬ নম্বর ওয়ার্ডে ঘুমন্ত মায়ের কাছ থেকে শিশুটি চুরি হয়ে যায়। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এ তথ্য জানান।

শিশুটি ভোলা সদর উপজেলার শান্তির হাট গ্রামের রাজমিস্তি হিরন মিয়ার সন্তান। বর্তমানে মিরপুরের রূপনগরে পরিবার নিয়ে থাকেন হিরন। শিশুটির মায়ের নাম শাহিনা বেগম।

Advertisement

মঙ্গলবার শাহিনাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঐ দিনই রাত ৮টায় সিজারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, আমরা অভিযোগ পেয়েছি, একটি শিশু ওয়ার্ড থেকে মিসিং হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। তারা কাজ করছে। নবজাতকের স্বজনদের উপস্থিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আমাদের সিসিটিভির ফুটেজ দেখাছি। তারা ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!