[ দেশজুড়ে ]
১০ বছর অপেক্ষার পর একসঙ্গে চার সন্তানের মা হলেন মৌসুমী
ছবি: সংগৃহীত
বিয়ের ১০ বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন মৌসুমী বেগম নামের এক প্রসূতি। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চার সন্তানের জন্ম দেন তিনি।
ভূমিষ্ঠ হওয়া চার নবজাতক সুষ্ঠু আছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। বুধবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন ওই নারী।
মৌসুমী বেগম জেলার বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা সরকারপাড়ার শরিফুল ইসলামের স্ত্রী।
চার নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। বিয়ের ১০ বছর পর একসঙ্গে চার সন্তানের মা হলেন মৌসুমী বেগম।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!