পরিবার সূত্রে জানা যায়, দুপুরে ফারিয়া বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ সে সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায়। এ সময় বাড়ির পাশের ঘেরে পানিতে ডুবে যায় সে। অনেকক্ষণ খোঁজাখুজির পর না পেয়ে ফারিয়ার মা তাকে পানিতে পড়ে দেখেন। পরে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ফারিয়াকে মৃত ঘোষণা করেন।
মৃত ফারিয়া উপজেলার ৩ নম্বর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের ফরিদুলের মেয়ে।
.png)
অন্যদিকে, ভোরে ঝন্টু সোনাহাট ব্রিজের উত্তর পাশে জাল দিয়ে মাছ ধরার সময় পানিতে ডুবে যায়। সকাল ৮টার দিকে আব্দুল মান্নান নামের এক ব্যক্তি ঐ স্থানে মাছ ধরতে জাল ফেলেন। এ সময় পানিতে নামলে ঝন্টুর ডুবন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মৃত ঝন্টু মিয়া পাইকেরছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিলবাড়ি এলাকার শামছুল হকের ছেলে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।