মৃতরা হলেন, উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামের আজিজ খানের ছেলে আমির হামজা (৭) ও বাকা খানের ছেলে মো. শফিউল্লাহ (৮)। তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই এবং তাদের বাড়ি পাশাপাশি।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দুপুর দেড়টা থেকে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে বিকেল ৫টার দিকে বাড়ির পাশে ছোট একটি ঘেরের ছোট গর্তের পানিতে দুইজনের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই গর্তে থাকা ছোট মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুদের মৃত্যু হয়।
.png)
মোল্লাহাট থানার ওসি এস এম আশরাফুল আলম বলেন, ওই শিশুদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিবারের সঙ্গে কথা ও পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।