ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোবিন্দগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ২৩ মে ২০২৪
গোবিন্দগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতে ডুবে সাদিয়া আকতার নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি শাহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া আকতার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর গ্রামের স্বাধীন মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, দুপুরে বাড়ি উঠানে খেলছিল সাদিয়া। খেলতে খেলতে অসাবধানতাবশত হঠাৎ বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। দীর্ঘসময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবায় তাকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। শিশুদের প্রতি প্রত্যক বাবা-মাকে আরও সচেতন হওয়া দরকার।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!