ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুফুবাড়ি দাওয়াত খেতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩২, ১৩ মে ২০২৪
ফুফুবাড়ি দাওয়াত খেতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর
ফাইল ফটো

বগুড়ার সোনাতলায় পুকুরে গোসল করতে নেমে রুমা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দিগদাইড় ইউপির দহপাড়া গ্রামে রত্না বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। রত্না বেগম ওই এলাকার রোস্তমের স্ত্রী।

রুমা আক্তার বগুড়ার গাবতলী উপজেলার উজগ্রামের রতনের একমাত্র মেয়ে।

স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে ৬ বছরের ফুফাতো ভাইসহ রুমা আক্তার বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। পরে রুমা পানিতে নিখোঁজ হলে ফুফাতো ভাই বাড়ি গিয়ে পরিবারকে জানায়। পরিবার এসে তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

Advertisement

ওই ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হোসেন জানান, দুপুর ১টার দিকে তিন শিশু পানিতে নেমে গোসল করছিলো। পরে মেয়েটি ডুব দিয়ে আর না ওঠায় সঙ্গে থাকা দুইজন পরিবারের কাছে খবর দেয়। তারা এসে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, রতন প্রবাসে যাওয়া উপলক্ষে তার বোনের বাড়িতে রোববার দাওয়াত খেতে যান। একদিন পর সেখানে এ ঘটনা ঘটে। দাফনের জন্য লাশ রুমার বাবার বাড়ি গাবতলী উপজেলার উজগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নিচ্ছি।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!