ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ১০ জুন ২০২৪
সাতক্ষীরায় বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন
ফাইল ফটো

সাতক্ষীরায় বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রাকিবুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত আবু হানিফ সাতক্ষীরা সদর উপজেলার রেউই গ্রামের মুনসুর সরদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, মুনসুর সরদার কাজ করতেন না। এ নিয়ে পরিবারে অশান্তি লেগে ছিল। ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর দুপুরে আবু হানিফ কাজ থেকে বাড়িতে ফিরে এসে দেখেন তার বাবা মুনসুর সরদার বারান্দায় বসে আছেন। মুনসুর সরদার কাজে না যাওয়ায় ছেলে আবু হানিফ ক্ষিপ্ত হয়ে রান্না ঘর থেকে বটি নিয়ে এসে তার বাবার বুকে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

Advertisement

মামলাটি বিচারের জন্য উক্ত আদালতে প্রেরিত হলে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে নথি পর্যালোচনা করে বিচারক এ রায় দেন। রায়ের সময় আসামি আবু হানিফ আদালতে উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার আদালতের অতিরিক পিপি অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু সত্যতা নিশ্চিত করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!