মঙ্গলবার (৪ জুন) জেলার অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক রবিউল ইসলাম আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে খালাস দেওয়া হয়।
দণ্ডিতরা হলেন- জেলার শিবগঞ্জের ছত্রাজিতপুর জাহাঙ্গীরপাড়ার মৃত ফেলু মন্ডলের ছেলে আব্দুস সালাম (৩৫) ও চামা দুখুর মোড় গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩০)।
.png)
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোলঘরের অদূরে একটি ট্রাকের গতিরোধ করে এক হাজার ৮০০ বোতল ফেনসিডিল পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ ঘটনায় হাতেনাতে আটক হন সালাম ও রকিফুল। পরে ঐদিন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার সদর থানায় মামলা করেন। ২০১৬ সালের ২৬ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মাদকদ্রব্য কার্যালয়ের উপ-পরিদর্শক ফজলুল হক মামলার অভিযোগপত্র জমা দেন।