ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লাঠিতে ভর করে ভোট দিলেন মোতাহার খলিফা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১২:১১, ৯ জুন ২০২৪
লাঠিতে ভর করে ভোট দিলেন মোতাহার খলিফা
লাঠিতে ভর করে ভোট দিলেন মোতাহার খলিফা

দুই লাঠিতে ভর করে কেন্দ্রে এসে ভোট দিলেন প্রতিবন্ধী মোতাহার খলিফা (৭৯)। রোববার (৯ জুন) সকাল ৯টায় ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

প্রতিবন্ধী মোতাহার খলিফা জানান, কোনো ঝামেলা ছাড়াই তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।

ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় রোববার সকাল ৮টায়। এ দুই উপজেলায় মোট প্রার্থী রয়েছেন ২৬ জন। এর মধ্যে রাজাপুর উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন।

Advertisement

অপরদিকে কাঠালিয়া উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে অংশগ্রহণ করছেন।

রাজাপুর উপজেলায় মোট ভোটার ১২০১৬২ জন। কাঁঠালিয়া উপজেলায় মোট ভোটার রয়েছেন ৯৫৭৩০ জন। দুই উপজেলায় মোট কেন্দ্র রয়েছে ৯০টি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!