এদিকে, সকাল থেকে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট ব্যক্তিরা কেন্দ্র পরিদর্শন করছেন।
আরো পড়ুন>> পা থেকে মাথা পর্যন্ত কোপানো হয় ২৩ মামলার আসামিকে
.png)
তবে, সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি তেমন চোখে পড়েনি। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি ও বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের।
আরো পড়ুন>> ঘূর্ণিঝড় রেমালে স্থগিত বরগুনার দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে
খুলনার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজুর রহমানের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
আরো পড়ুন>> নেত্রকোণায় স্বামীর কান ছিঁড়ে নিলেন স্ত্রী
এর মধ্যে বাগেরহাটের মোংলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। মোরেলগঞ্জে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। শরণখোলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন।