নিহতের নাম বুলি বেগম (৭০), খুপী দক্ষিণপাড়ার কাসেম আকন্দর স্ত্রী। উদ্ধারকৃত মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত সোমবার থেকে নিহত বুলি বেগম নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন পুলিশকে অবগত না করে খোজাখুজি করে আসছিলেন। বৃহস্পতিবার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে গজারিয়া নদীতে ভাসমান অবস্থায় বুলি বেগমের মরদেহ পাওয়া যায়৷
.png)
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাকো পার হওয়ার সময় বুলি বেগম নদীতে পড়ে যেতে পারে। পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে – পরিবারের লোকজনও এমনটা ধারণা করছেন। কারো কোন অভিযোগ না থাকলে একটি ইউডি মামলা দায়ের করা হবে। মরদেহ মেডিকেলে পোস্টমর্টেম করে স্বজনদেরকে কাছে হস্তান্তর করা হবে।