পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. জাহিদুর রহমান মিয়ার নির্দেশনায় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী ও বন বিভাগের কর্মীরা কাপ্তাই জাতীয় উদ্যানে বানরটিকে অবমুক্ত করেন।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী বলেন, সোমবার সকালে রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হামিদসহ বনবিভাগের সদস্যরা অভিযান চালিয়ে রাঙ্গামাটি সদর উপজেলার কাটাছড়ি নতুন পাড়ার একটি বাসা থেকে বানরটিকে উদ্ধার করেন। পরে সোমবার বিকেলে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে এটি অবমুক্ত করা হয়।
.png)
উল্লেখ্য, এর আগে গত ২৮ মে লোকালয় থেকে উদ্ধার করা আরো একটি লজ্জাবতী বানর কাপ্তাই জাতী উদ্যানে অবমুক্ত করেছিল বনবিভাগের সদস্যরা।