শুক্রবার বিকেলে বালিয়াকান্দি থানার সাধু মোল্লার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার পাথিলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মিরাজুল ইসলাম, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সামন্তা চারাতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে আবু সাইদ আব্দুল্লাহ এবং একই থানার মাইল বাড়িয়া গ্রামের মনির হোসেনের ছেলে খোকন মিয়া।
.png)
ফরিদপুর র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৪ বোতল ফেনসিডিল ও দুটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়েছে। ফেনসিডিলের বাজার মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা।
র্যাব-১০ ফরিদপুর কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার জানান, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সংগ্রহ করে থাকেন। আটক ব্যক্তিদের নামে মামলা দায়ের করে রাজবাড়ী বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।