ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে পালালেন স্বামী

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৯, ৩১ মে ২০২৪
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে পালালেন স্বামী
ছবি: ডেইলি বাংলাদেশ

ঠাকুরগাঁও সদর উপজেলায় অন্তঃসত্ত্বা স্ত্রী শাহানাজ বেগমকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে বাড়ি থেকে পালিয়েছেন ওই গৃহবধূর স্বামী ও তার পরিবারের সদস্যরা। 

বৃহস্পতিবার (৩০ মে) রাতে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে৷ নিহত শাহানাজ বেগম বিশাল রহমানের স্ত্রী। তিনি  চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ 

রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু বলেন, কয়েকদিন ধরে তাদের মধ্যে ঝগড়া চলছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, ঝগড়ার একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যার পর পালিয়েছেন সবাই।

Advertisement

তিনি আরো বলেন, শাহানাজের স্বামী বিশাল রহমান মাদকের সঙ্গে জড়িত ছিল৷ 

সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!