মঙ্গলবার সকালে জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউপির পূর্ব ভিটিপাড়া গ্রামের দক্ষিণ কোরিয়া প্রবাসী মোশাররফ হোসেনের বাড়ি থেকে ওই নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহনাজ বেগম শিমু গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউপির পূর্ব ভিটিপাড়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী। ওই দম্পত্তির কোনো সন্তান নেই। তিনি একাই ওই বাড়িতে বসবাস করতেন।
.png)
নিহতের স্বজনেরা জানান, সোমবার রাতে একাই তিনি ওই ঘরে ঘুমান। মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি ঘুম থেকে না উঠায় স্বজনেরা ঘরের ভেতরে খাটের ওপরে শরীর রশি ও গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, সোমবার রাতে যেকোনো সময় দুর্বৃত্তরা রান্না ঘরের টিন কেটে প্রবাসীর স্ত্রীর কক্ষে প্রবেশ করে। পরে তার হাত-পা রশি দিয়ে বেঁধে মুখে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে চলে যায়। সকাল ৯টার দিকে তিনি ঘুম থেকে না উঠায় পরিবারের অন্য সদস্যরা খোঁজ নিতে গেলে হাত-পা বাঁধা নিথর দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।
কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া জানান, ওই নারীর মুখের দুটি দাঁত ভেঙে গেছে। হত্যার সময় ধস্তাধস্তি করতে তার দাঁত ভেঙে যেতে পারে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘরের আসবাবপত্র, আলমারির মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে, তবে চুরি বা ডাকাতির কোনো ঘটনা কী না তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতারে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।