ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিবির পুকুরে ভেসে যাওয়া স্যান্ডেল তুলতে নেমে প্রাণ হারালেন সাগর

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৬, ৩১ মে ২০২৪
বিবির পুকুরে ভেসে যাওয়া স্যান্ডেল তুলতে নেমে প্রাণ হারালেন সাগর
ছবি: সংগৃহীত

বরিশাল নগরীতে ভেসে যাওয়া স্যান্ডেল তুলতে গিয়ে বিবির পুকুরে ডুবে সাগর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত সাগর নগরীর নবগ্রাম রোড সরদার পাড়া এলাকায় ভাড়া থাকতো। পেশায় তিনি ফেরিওয়ালা। তবে মাঝে মাঝে বাসের হেলপারী ও রিকশা চালাতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিবির পুকুরের পশ্চিম পাশের সড়কে ভ্রাম্যমাণ জুতা বিক্রির দোকান থেকে একটি জুতা বিবির পুকুরে পড়ে যায়। এ সময় সাগর ওই জুতা তুলে আনতে গামছা পড়ে পুকুরে ঝাঁপ দেন। এরপর তিনি পুকুরের পশ্চিম পাশে ভাসতে থাকা জুতা হাতে নিয়ে সাঁতরে পূর্ব দিকের মসজিদ সংলগ্ন ঘাটের দিকে আসতে থাকেন। পুকুরের মাঝ বরাবর যাওয়ার পর হাত উচিয়ে দুই বার বাঁচাও-বাঁচাও বলে চিৎকার দিয়ে আশপাশের মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তখন কয়েকজন পুকুরে লাফিয়ে পড়লেও সাগরকে উদ্ধার করা যায়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন।

Advertisement

ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা শ্রীবাস দাস বলেন, বিবির পুকুরে যুবক নিখোঁজের খবরে দেড় ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করেছি। এখন তার পরিবারের সন্ধান করা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত আমান জানান, রাত ৮টার দিকে স্থানীয়রা তাকে পুকুরের মাঝে ভেসে যাওয়া স্যান্ডেল নিয়া আসতে সাঁতরে যেতে দেখেছে। এর কিছুক্ষণ পরই সে ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!