ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৭, ৩০ মে ২০২৪
সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের জকিগঞ্জ উপজেলার লামারগ্রাম-রতনগঞ্জ সড়কে নিয়ন্ত্র হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। এতে সাতজন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। তবে দুর্ঘটনায় কেউ নিহত হননি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। বাসটি সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে যাত্রীদের উদ্ধার করেন।

পুলিশ জানায়, আহত সাতজন যাত্রীর মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। অপর একজন যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আহত সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!