ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ২৭ মে ২০২৪
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ফরহাদ হোসেন নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মাটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফরহাদ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালি নতুনপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ভোরে মাটিলা সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করেন ফরহাদ হোসেনসহ কয়েক ব্যক্তি। সে সময় ভারতের রোনঘাট বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ফরহাদ হোসেন গুলিবিদ্ধ হন। সেখান থেকে তার সহযোগীরা তাকে উদ্ধার করে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক আজিজুস শহিদ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এরকম একটি ঘটনা শুনেছি। এ সম্পর্কে খোঁজ নিচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!