বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ ঘনশ্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রী আয়শা সিদ্দিকা আঁখি উপজেলার কাশীরাম গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। তিনি কালীগঞ্জ সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বুড়িমারী থেকে লালমনিরহাটগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি দক্ষিণ ঘনশ্যাম এলাকা অতিক্রম করছিল। এ সময় তিনি রেললাইনে উঠে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তার মাথা ও শরীর দ্বি-খণ্ডিত হয়ে যায়।
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, যেহেতু ঘটনাটি রেল লাইনের ওপর ঘটেছে এজন্য লালমনিরহাট জিআরপি থানার ওসির কাছে ঘটনার যাবতীয় বিষয় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে জিআরপি থানায়।