ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাঁচ বগি ফেলে রেখেই চলে গেল ট্রেন, অতঃপর...

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৩, ৩০ মে ২০২৪
পাঁচ বগি ফেলে রেখেই চলে গেল ট্রেন, অতঃপর...
ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট রেলপথের নরসিংদীতে ট্রেনের বগি ইঞ্জিন থেকে খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ মে) রাত ৮টার দিকে আমীরগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটারে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয়রা জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি রায়পুরার আমীরগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের পেছনের পাঁচটি বগি খুলে যায়। সেই বগি ফেলে রেখে অন্তত ৪ কিলোমিটার এগিয়ে যায় ইঞ্জিনসহ অন্যান্য বগিগুলো। প্রায় আধঘণ্টা পর ইঞ্জিনের সঙ্গে থাকা বগিসহ ট্রেনটি ফিরে আসে এবং বিচ্ছিন্ন হওয়া বগিগুলোকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। 

প্রত্যক্ষদর্শী শিপন বলেন, ঘটনার সময় ট্রেনের সকল যাত্রী আতঙ্কিত ছিলেন। ৩০ মিনিটের বেশি সময় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

Advertisement

ভৈরব রেলওয়ে থানার ওসি আবদুল হালিম খন্দকার বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস আমিরগঞ্জের কাছাকাছি এসে পাঁচটি বগি পার্টিং হয়ে বিছিন্ন হয়ে গেছে। পরবর্তীতে ট্রেনটি কিছুদূর এগিয়ে গিয়ে আবার ফিরে এসে বগিগুলো নিয়ে ঢাকায় চলে যায়। এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আপ-ডাউন দুই লাইনেই স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!