বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ওসি মো. তানভির আহম্মেদ।
নিহতরা হলেন, আলোকবালী ইউনিয়নের আমান মিয়ার স্ত্রী শরিফা বেগম(৫০), একই ইউনিয়নের হাসেম আলীর ছেলো কাইয়ুম মিয়া (২০) ও রায়পুরা উপজেলার ইকবাল হোসন (১২)।
.png)
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. তানভির আহম্মেদ বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কিছু শ্রমিক ধান কাটার সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়।
অপরদিকে, সকালে নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়ায় বজ্রপাতে মোছলেহ উদ্দিন (৫০) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নরসিংদী সদর উপজেলার পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যু হয়।