নরসিংদীতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন কৃষক। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকার চাকশাল কদমতলায় এ ঘটনা ঘটে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন- কবির হোসেন ও হৃদয়। তারা একই গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচদোনা পুলিশ ফাঁড়ির এসআই ইউসুফ আহম্মেদ।
.png)
ওসি স্থানীয়দেন বরাত দিয়ে জানান, প্রতিদিনের নেয় বিকেলে চারজন কৃষিশ্রমিক ঘটনাস্থলে ধানকাটায় ব্যস্ত ছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। পরে বজ্রপাতের কবলে পড়ে কবির হোসেন ও হৃদয় নামে দুইজনের মৃত্যু হয়। আহত হন দুইজন। তারা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।