নিহত মজিবর চৌধুরী ওই গ্রামের মৃত জলিল চৌধুরীর ছেলে।
লক্ষীপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মো. ওহিদ শেখ মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
পরিবার সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে মজিবর চৌধুরী মাঠে ধান আনতে যান। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে মজিবর চৌধুরী ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয় লোকজন মজিবর চৌধুরীর লাশ বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।