ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাচোলে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ৯ মে ২০২৪
নাচোলে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে কমল বারোয়ার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজাবাড়ি হাটের জালমাছকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কমল উপজেলার বারোয়ার মোহাম্মদপুর জালমাছকুড়ি গ্রামের বত্রিশ বারোয়ারের ছেলে।

নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে জমিতে কাজ করার সময় বজ্রপাতের কবলে পড়েন কমল। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!