ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যেভাবে শিশুকন‌্যা‌কে হত্যা করলেন ‘পাষণ্ড বাবা’

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ২৯ মে ২০২৪
যেভাবে শিশুকন‌্যা‌কে হত্যা করলেন ‘পাষণ্ড বাবা’
নিহত সাদিয়া আক্তার

খাগড়াছড়ির পানছড়িতে সাদিয়া আক্তার নামে ১১ মাসের এক শিশুকন‌্যাকে আছড়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে পাষণ্ড বাবা ইমরান হোসেনের বিরুদ্ধে। তিনি উপজেলার লোগাং ইউপির শান্তিনগরের হান্নানের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে শিশুকন‌্যা সাদিয়া কান্না করলে বাবা ইমরান কোলে নিয়ে জোরে আছাড় মারেন। এতে শিশুটি আহত হয়। আহত শিশুটিকে হাসপাতালে না নিয়ে বাড়িতে রেখে স্থানীয়ভাবে চিকিৎসা দিলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। প‌রে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হ‌লে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভ‌র্তি করা করা হয়। এদিন রাত ৯টার দিকে শিশুটি মারা যায়।

পানছ‌ড়ি থানার ওসি শফিউল আজম জানান, পুলিশ অভিযুক্ত ইমরান হোসেনকে আটক করে‌ছে। এ ব্যাপারে পানছড়ি থানায় একটি হত্যা মামলা দা‌য়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!