ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শৈলকুপায় কিশোরকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ২৮ মে ২০২৪
শৈলকুপায় কিশোরকে পিটিয়ে হত্যা
ফাইল ফটো

ঝিনাইদহের শৈলকুপায় আসিফ আলী (১২) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসিফ আলী ঐ গ্রামের মহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে কুমার নদে বড়শি দিয়ে মাছ ধরছিল আসিফ। সেসময় সনি হোসেন নামে এক যুবক আসিফের মাছ ধরার জায়গায় পানি ঘোলা করে দেয়। তখন এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নদীতে থাকা বাঁশ তুলে এনে আসিফকে পেটাতে থাকে সনি। প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন।

Advertisement

শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, আমি ঘটনাস্থলে রয়েছি। ঘাতক সনিকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!