ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে ঝড়ো হাওয়ায় ব্যাপক তাণ্ডব, বিদ্যুৎ বিচ্ছিন্ন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ২৭ মে ২০২৪
লক্ষ্মীপুরে ঝড়ো হাওয়ায় ব্যাপক তাণ্ডব, বিদ্যুৎ বিচ্ছিন্ন
ছবি: ডেইলি বাংলাদেশ

ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতিতে কয়েক শ গাছপালা উপড়ে পড়েছে। প্রচণ্ড ঝড়ো বাতাসে রোববার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক গাছ ভেঙে ও উপড়ে পড়েছে। এ সময় বিভিন্ন স্থানে সড়কের বেশ ক্ষতি হয়েছে। মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সবচেয়ে বেশি গাছ উপড়ে পড়েছে ও ক্ষতি হয়েছে নাসিরগঞ্জ এলাকায়।

উপকূলীয় এলাকার মেঘনা পাড়ের বড় বড় গাছ উপড়ে পড়েছে। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে বিধ্বস্ত হয়েছে অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি। 

সদরের মজুচৌধুরী হাট, চররমনী মোহন, চর নেয়ামত, কমলনগরের সবুজ গ্রাম, চর লরেঞ্চ, খায়ের হাট, লধুয়া, মাতব্বর হাট, রামগতির আলেকজান্ডার, রব বাজার, চৌধুরী বাজারসহ বেশ কয়েকটি স্থানে রেমেলের প্রভাবে প্রচণ্ড ঝড়ো বাতাসে ঘরবাড়ি ভেঙে পড়েছে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো জেলায়। অনেকটাই যোগাযোগ বন্ধ হওয়ার উপক্রম। 

Advertisement

স্থানীয় ভুক্তভোগীরা বলছেন, ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রচণ্ড ঝড়ো বাতাসে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। গাছপালা উপড়ে পড়ে তাদের ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। থাকার জায়গাটাও পানিতে ভাসছে। বিপর্যস্ত হয়ে পড়েছেন সবাই।
 
এদিকে উপড়ে পড়া গাছপালা সরিয়ে নেয়ার জন্য বনবিভাগকে জানানোর আবেদন করেন ভুক্তভোগীরা। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানান উপজেলা প্রশাসন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!