জানা যায়, রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের বেড়িবাঁধের একাধিক জায়গা থেকে পানি প্রবেশ করায় গরুভাঙ্গা, চরলতা ও চিনাবুনিয়াসহ ওই ইউনিয়নের সব কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলার মধ্যে সর্বাধিক দুর্ভোগের শিকার ওই ইউনিয়নের জনগণ।
এ ছাড়া চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ নয়ারচর এলাকায় গ্রামরক্ষা বাঁধ অতিক্রম করে গ্রামের মধ্যে পানি প্রবেশ করেছে। এতে বউবাজার, নয়ারচর, দক্ষিণ চরমোন্তাজ, উত্তর চরমোন্তাজ, মোল্লাগ্রাম ও চর আণ্ডাসহ ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।
.png)
এ ছাড়াও মৌডুবী ইউনিয়নের আওতায় চরহেয়ার, আশাবাড়িয়া, নিচকাটা ভাঙ্গার খাল এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রাম পানিতে প্লাবিত হয়েছে।
রাঙ্গাবালীর ইউএনও মিজানুর রহমান বলেন, চালিতাবুনিয়া ইউনিয়নের বেড়িবাঁধ আগে থেকেই ভাঙা থাকায় জোয়ারের পানিতে পুরো এলাকা প্লাবিত হয়ে গেছে। চরমন্তাজের অনেক জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ জায়গা প্লাবিত হয়েছে। আমরা পানিবন্দিদের দ্রুত আশ্রয়কেন্দ্রে নেয়ার ব্যবস্থা করছি।