ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রার্থীকে পিটিয়ে হত্যা: রায়পুরা উপজেলা নির্বাচন স্থগিত

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৮, ২৩ মে ২০২৪
প্রার্থীকে পিটিয়ে হত্যা: রায়পুরা উপজেলা নির্বাচন স্থগিত
নিহত সুমন মিয়া

৬ষ্ঠ উপজেলা পরিষদ তৃতীয় ধাপের নির্বাচনে নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলীতে প্রতিপক্ষের হামলায় সুমন মিয়া নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী (তালা প্রতীক) নিহত হয়েছেন। এ ঘটনায় রায়পুরা উপজেলায় সকল পদে নির্বাচন স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহম্মদ রবিউল আলম।

তিনি বলেন, সকালে নির্বাচন কমিশন নির্দেশক্রমে নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত পত্রে স্থগিতকরণ বিষয়ে আমাদের অবগত করা হয়। বিষয়টি আমলে নিয়ে সঙ্গে সঙ্গে স্থগিদের নির্দেশ কপি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। 

Advertisement

প্রসঙ্গত, বুধবার বিকেলে উপজেলার পাড়াতলী ইউনিয়নে মিরেরকান্দি এলাকায় উপজেলায় নির্বাচনের প্রচারকালে প্রতিদ্বন্দ্বী এক পক্ষের হামলায় তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন মিয়া নিহত হন। নিহত সুমন মিয়া চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে ও রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

এদিকে ঘটনা শুনে বুধবার রাতেই রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান।

এ সময় জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!