ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩১, ২০ মে ২০২৪
নেত্রকোণায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
ফাইল ফটো

নেত্রকোণার সদরে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

রোববার দুপুরে উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খায়রুল ইসলাম (৩২) ঐ ইউনিয়নের বামনীকোনা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

জানা গেছে, জেলা সদরের লাইট গ্রামের আব্দুস সাত্তারের সঙ্গে এলাকার রাকেল মিয়ার দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ দুপুরে ওই জমিতে খুঁটি বসাতে গেলে দুই পক্ষের মাঝে ঝগড়া সৃষ্টি হয় এবং একপর্যায়ে তাঁরা দেশীয় অস্ত্র রামদা, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আব্দুস সাত্তারের পক্ষের খায়রুল ইসলামসহ চারজন গুরুতর আহত হয়।

Advertisement

পরে তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খায়রুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুস ছাত্তার, রোকিয়া আক্তার ও আজাহার মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!