নিহত মো. ইয়াকুব (৩০) ওই গ্রামের আবদুল্লাহর ছেলে। জানা যায়, শুক্রবার বিকেলে নরসিংসার গ্রামে নরসিংসার এ বারী উচ্চ বিদ্যালয় মাঠে সামিউন বাসির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নরসিংসার পশ্চিম পাড়া দল উত্তর পাড়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পশ্চিম পাড়া দল বাজি ফুটিয়ে উল্লাস প্রকাশ করে। এসময় উত্তর পাড়া দলের কয়েকজন বাঁধা দিলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে নাজাতের গোষ্ঠীর কুদ্দুস মেম্বারের ছেলে রায়হান ও তারেকের নেতৃত্বে কয়েকজন ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে।
.png)
ছুরিকাঘাতে ইয়াকুব, জুয়েল, কামাল, আরমানসহ ৫ জন আহত হন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইয়াকুবকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসাইন বলেন, হত্যার খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।