রোববার বিকেলে নগরের আখতারুজ্জামান ফ্লাইওভার সংলগ্ন এলাকা থেকে আমিনুলকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে খুলশী থানায় সোপর্দ করা হয়। আমিনুল বর্তমানে খুলশী থানায় কর্মরত।
নগর পুলিশের ডিসি (উত্তর) মো. মোখলেসুর রহমান বলেন, পাঁচলাইশ থানা এলাকা থেকে খুলশী থানার এসআই আমিনুল ইসলামকে ১৬ ভরি সোনাসহ আটক করা হয়। এক প্রবাসীর কাছ থেকে সোনা ছিনিয়ে নেয়ার সময় স্থানীয়রা তাকে আটক করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন।
.png)