ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ৭ চাঁদাবাজ ও ৪ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৪, ১৬ মে ২০২৪
রাজধানীতে ৭ চাঁদাবাজ ও ৪ ছিনতাইকারী আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৭ জন পরিবহন চাঁদাবাজ ও ৪ জন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এরা হলেন- রাহাদ (২১), রাজু (৩০), পারভেজ হোসেন (২৪), জাকির হোসেন (২৪), কামাল ভান্ডারী (৪২), সোহান মুন্সি (২৭), রায়হান খান (২৪), মনির হোসেন (৩০), মিরাজ (২৫), সজিব (২২) ও শরিফ (২৫)।

বৃহস্পতিবার পৃথক তিনটি অভিযানে তাদের আটক করে র‌্যাব-১০। র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এম. জে. সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, যাত্রাবাড়ী এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা উত্তোলনকালে ৫ জন পরিবহন চাঁদাবাজকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদা নগদ ৩ হাজার ৫৬০ টাকা উদ্ধার করা হয়।  

এর আগে, দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অপর একটি অভিযানে ২ জন পরিবহন চাঁদাবাজকে আটক করা হয়। তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদা নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া যাত্রাবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪ জন ছিনতাইকারীকে ২ টি চাকুসহ আটক করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, আটকরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আটক
লিংক সফলভাবে কপি হয়েছে!