শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর। পান ছড়ির চন্দ্র কুমারপাড়ার শর্পদং ত্রিপুরার ছেলে বিবেকানন্দ ত্রিপুরা।
প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত বিবেকানন্দ ত্রিপুরা বাদীর ছোট ভাইয়ের মেয়ের স্বামী। আর্থিক ঋণগ্রস্ত ও
হতাশার কারণে ঈশ্বরী বালা ত্রিপুরাকে হত্যা করে তার গলার সোনার চেইন এবং কানের সোনার দুল ছিনিয়ে নেয়। লাশ গুম করার জন্য দুর্গম পাহাড়ি এলাকার কলাবন পাড়ায় নিয়ে বিবস্ত্র করে হাত, পা ও গলা বেঁধে ঝোপঝাড়ের নিচে ডালপালা দিয়ে ঢেকে রাখে এবং ছিনিয়ে নেয়া স্বর্ণ খাগড়াছড়ি বাজারের নিজের স্ত্রীর স্বর্ণালংকার বলে বন্ধক রাখে।
.png)
অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার স্বর্ণালংকারের দোকান থেকে একটি সোনার চেইন ও একজোড়া কানের দুল উদ্ধার করে।
গ্রেফতারকৃত বিবেকানন্দ ত্রিপুরাকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়েছে।