ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজস্ব ফাঁকি দেওয়া ৪ চোরাকারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৩, ১৬ মে ২০২৪
রাজস্ব ফাঁকি দেওয়া ৪ চোরাকারবারি গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর কাফরুল ও নিউমার্কেট এলাকা থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎকারী চার চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ অ্যান্ড্রয়েড সেটটপ বক্স উদ্ধার করা হয়। গ্রেফতাকৃররা হলেন- মো. রফিকুল ইসলাম (৪৫), মো. আনোয়ার হোসেন (২৭), মো.আরিফুল ইসলাম (২৬) ও আলামীন আহম্মেদ (২৩)।

বৃহস্পতিবার (১৬ মে) র‌্যাব-৪ এর (মিডিয়া) শাখার সহকারী পরিচালক এএসপি জিয়াউর রহমান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজধানীর কাফরুল ও নিউমার্কেট এলাকায় একটি সক্রিয় চোরাকারবারি দল বেশ কিছুদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড সেটটপ বক্স অবৈধভাবে বিক্রি করে আসছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল ও বিটিআরসি কাফরুল ও নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে বিটিআরসি’র লাইসেন্স ও অনুমোদনবিহীন আমদানি করা নিষিদ্ধ বিভিন্ন বেতার যন্ত্র সামগ্রী তথা সেটটপ বক্স বিক্রির অবৈধভাবে বিক্রি করে আসছে। তারা অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে অর্থ আত্মসাৎ করে আসছিল। উদ্ধার হওয়া অ্যান্ড্রয়েড সেটটপ বক্সের আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!