গ্রেফতারকৃতরা হলেন- ভুঁইয়া আবাসিক হোটেলের মালিক জসীম ভুঁইয়া, কিশোরগঞ্জ জেলার চিকনিরচর গ্রামের রঞ্জিত মিয়া, আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়ার রুমা আক্তার, সদর উপজেলার পাইকপাড়া গ্রামের অনন্যা আক্তার।
দুপুরে থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। এর আগে, বৃহস্পতিবার রাতে পৌরশহরের সড়ক বাজার ভূঁইয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
.png)
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলগুলোকে অসামাজিক কার্যকলাব চলছে। প্রকাশ্যে দিনে-দুপুরে নির্ভয়ে আবাসিক হোটেলে যৌনকর্মীরা যাচ্ছেন। এতে করে বাজারের পরিবেশ নষ্ট হচ্ছে এমন অভিযোগ স্থানীয়দের রয়েছে।
পুলিশ জানায়, পৌরশহরের সড়ক বাজার এলাকায় ভূঁইয়া আবাসিক হোটেলে অসামাজিক কাজ চলছে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কাজে জড়িত থাকায় চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
আখাউড়া থানার ওসি নূরে আলম জানান, এসব অসামাজিক কার্যকলাপ বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। গ্রেফতারকৃতদেরকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।