ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক, অতঃপর...

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০১, ১৬ মে ২০২৪
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক, অতঃপর...
ফাইল ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিকার ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রেমিক তামিম আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ মে) তাকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তামিম আহমেদ কুমিল্লার তিতাস থানার জগতপুরের খালেক সরকারের ছেলে। এর আগে, মঙ্গলবার (১৩ মে) দুপুরে ভুক্তভোগী কলেজছাত্রী বাদী হয়ে তামিমকে আসামি করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, ওই কলেজছাত্রী তার পরিবারের সঙ্গে ফতুল্লার ভুঁইগড়ে ভাড়া বাসায় বসবাস করে নারায়ণগঞ্জের একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ালেখা করে আসছিলেন। অভিযুক্ত তামিমও একই এলাকায় ভাড়ায় বসবাস করেন। কলেজে যাতায়াতের পথে তামিম প্রায় সময় কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ে করার কথা বলে শারীরিক সম্পর্কে লিপ্ত হন তামিম।

Advertisement

কিন্তু কলেজছাত্রী তাকে বিয়ে করার কথা বললে সময়ক্ষেপণ করতেন তামিম। সর্বশেষ ২৭ এপ্রিল কলেজছাত্রীর পরিবারের লোকজন বাসায় না থাকায় দুপুর ২টার দিকে বাসায় যান তামিম। এবং আবারো ধর্ষণ করেন। পরবর্তীতে ওই কলেজছাত্রী বিয়ের কথা বললে তামিম বিয়ে করবে না বলে জানিয়ে দেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জুয়েল জানান, কলেজছাত্রীর মামলার ভিত্তিতে প্রেমিক তামিমকে বুধবার বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!