ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, অতঃপর...

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫০, ১৩ মে ২০২৪
প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, অতঃপর...
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের সাঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মোবারক মিয়া ময়মনসিংহের গৌরীপুর এলাকার ভুট্টনা ইউনিয়নের কলদবাড়ি গ্রামের আমির প্রকাশ হাবির মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

জানা গেছে, মোবারক মিয়া দুই বছর ধরে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের বাউন্ডারির ভেতরে প্রকল্পের ড্রেন ঢালাইয়ের কাজ করছিলেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় পাওয়ার স্টেশনে যান তিনি। সকাল সোয়া ৯টার দিকে স্টেশন ভেতরে খোলা জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। সেই সময় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটডের উপকেন্দ্রের কিশোরগঞ্জ ১৩২ কেবি কিশোরগঞ্জ ফিডারের সিটিপিটি বেজের মাঝামাঝি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এতে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের সুইচ ইয়ার্ডে বিস্ফোরণ ঘটনা ঘটে।

Advertisement

আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!