ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুগঞ্জে বিদেশি মদ ও ফেনসিডিলসহ গ্রেফতার ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫২, ৩ এপ্রিল ২০২৪
আশুগঞ্জে বিদেশি মদ ও ফেনসিডিলসহ গ্রেফতার ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদেশি মদ ও ফেনসিডিলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে পৃথক অভিযান করে পিকআপভ্যানসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার পূর্ব গর্দানা গ্রামের শাহাজাহান (২৮)  ও একই জেলার সদর উপজেলার বাহুবল গ্রামের মোছা মিয়া (২৪), কানাইঘাট উপজেলার শোনাখেও গ্রামের কাউছার আহমেদ (২৭), একই উপজেলার ভাল্লুকমাড়া গ্রামের মাজহারুল ইসলাম (২২) ও একই গ্রামের সামসুল হকের ছেলে আব্দুর রহিম মিয়া (৩৮)।

ঘটনার সত্যতা নিশ্চত করে আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহাম্মেদ বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করা করা হয়। অভিযানে পিকআপভ্যানসহ শাহাজাহান ও মোছা মিয়াকে গ্রেফতার করা হয়। পরে পিকআপ তল্লাশি করে ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, একই স্থানে পৃথক আরেক অভিযানে আরেকটি পিকআপভ্যানসহ কাউছার, মাজহারুল ও রহিমকে গ্রেফতার করা হয়। পরে পিকআপ তল্লাশি করে ১২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!