ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক স্কুলের ২৩৪ শিক্ষার্থীর ২০৬ জন ছাত্রীই পেল জিপিএ-৫

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ১২ মে ২০২৪
এক স্কুলের ২৩৪ শিক্ষার্থীর ২০৬ জন ছাত্রীই পেল জিপিএ-৫
সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে এবারো এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে জেলার মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শতভাগ পাশ আর সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে জেলার মধ্যে তার শীর্ষস্থান ধরে রেখেছে।

এবারের এসএসসি পরীক্ষায় সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোট ২৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলো। তাদের সবাই পাশ করেছে। পাশের হার শতভাগ। ২৩৪ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ২০৬ জন ছাত্রী।

কিশোরগঞ্জ জেলায় এসএসসিতে এবার মোট ৪৪৬টি প্রতিষ্ঠান থেকে মোট ১৯৩৬ জন জিপিএ-৫ লাভ করেছে। এর মধ্যে সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সর্বাধিক ২০৬ জন ছাত্রী জিপিএ-৫ লাভ করেছে।

Advertisement

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে জেলায় দ্বিতীয় হয়েছে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির মোট ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৪৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮২ জন ছাত্র।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!