ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফলাফল মেনে নিতে না পারায় শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ১২ মে ২০২৪
ফলাফল মেনে নিতে না পারায় শিক্ষার্থীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শোহেদা আক্তার (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ঘটনায় তার সহপাঠী ও পরিবারের স্বজনদের মধ্যে আহাজারি সৃষ্টি হয়েছে।

রোববার দুপুরে উপজেলার পুরাকান্দলিয়া ইউনিয়নের বতিহালা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শোহেদা আক্তার স্থানীয় বতিহালা গ্রামের ছমেদ আলীর মেয়ে। সে বতিহালা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

Advertisement

বতিহালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ মিয়া বলেন, ঘটনাটি দুঃখজনক। মৃত শোহেদা আক্তার দ্বিতীয় বার এক বিষয়ে পরীক্ষা দিয়ে অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করেছে।

ধোবাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রুবেল মিয়া বলেন, আজ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর শিক্ষার্থী শোহেদা আক্তার জানতে পারে সে অকৃতকার্য হয়েছেন। ফলাফল মেনে নিতে না পারায় তিনি নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এর আগে সে গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল। এরপর এবার পুনরায় পরীক্ষা দিয়েও অকৃতকার্য হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!